আফগানিস্তানে ভারী বর্ষণে নি হ ত ৩৫
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৮ AM

আফগানিস্তানে ভারী বর্ষণে নি হ ত ৩৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৭/২০২৪ ০৪:০৯:০৯ AM

আফগানিস্তানে ভারী বর্ষণে নি হ ত ৩৫

ছবি: সংগৃহীত


পূর্ব আফগানিস্তানে প্রবল বর্ষণে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৩০ জন। দেশটির স্থানীয় এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

সোমবার সন্ধ্যায় জালালাবাদ ও নানগারহারের কিছু জেলায় ঝড়বৃষ্টিতে এ হতাহত হয়েছেন বলে জানিয়েছেন এএফপির তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান কুরাইশি বদলুন। 

বদলুন বলেন, প্রবল ঝড় ও বৃষ্টির কারণে গাছ, দেয়াল ও বাড়ির ছাদ ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। 

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘আহতদের পাশাপাশি নিহতদের মরদেহ নানগারহার আঞ্চলিক হাসপাতাল এবং ফাতিমা-তুল-জাহরা হাসপাতালে পাঠানো হয়েছে।’

দেশটির তথ্য ও সংস্কৃতি বিভাগের শেয়ার করা ছবিতে দেখা যায়, সাদা ও নীল ইউনিফর্ম পরা স্বাস্থ্যকর্মীরা আহতদের চিকিৎসা দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যান্য ছবিতে বিধ্বস্ত ভবন ও উপড়ে পড়া বিদ্যুতের লাইন দেখা যায়। 

নানগারহার কতর্ৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, ৪০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় জালালাবাদের প্রাদেশিক রাজধানীতে বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল। 

তালেবান সরকারের একজন মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আমরা নিহতদের পরিবারের জন্য শোক প্রকাশ করছি। 

মুজাহিদ এক্স-এ লিখেছেন, ইসলামি আমিরাতের প্রাসঙ্গিক প্রতিষ্ঠানগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা বাস্তুচ্যুত পরিবারগুলোকে আশ্রয়, খাদ্য ও ওষুধ সরবরাহ করবে। 

আফগানিস্তানে মে মাসে আকস্মিক বন্যায় শত শত লোক মারা যাওয়ার পর এবং দেশের কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। যেখানে জনসংখ্যার ৮০ শতাংশ বেঁচে থাকার জন্য কৃষিকাজের ওপর নির্ভরশীল। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির