ভ য়া ব হ দাবানলে পু ড়ে ছাই কানাডার ঐতিহাসিক শহর
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

ভ য়া ব হ দাবানলে পু ড়ে ছাই কানাডার ঐতিহাসিক শহর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৪ ০৬:৪৭:০৯ পূর্বাহ্ন

ভ য়া ব হ দাবানলে পু ড়ে ছাই কানাডার ঐতিহাসিক শহর

ছবি: সংগৃহীত


বিশালাকৃতির, দ্রুত এগিয়ে আসা ভয়াবহ দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কানাডার ঐতিহাসিক শহর জাসপারের অর্ধেক অংশ। আগুনের তীব্রতা এতটাই বেশি যে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন এখন তাদের লক্ষ্য হলো যতটা সম্ভব ভবনগুলো রক্ষা করা।

আগুনের ভয়াবহতায় আলবার্তা প্রদেশের বেশিরভাগ সড়ক মাটির সঙ্গে মিশে গেছে। এছাড়া যেসব জায়গায় এক সময় বাড়ি ছিল সেগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার সেখানকার আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়— এতে কিছুটা স্বস্তি ফেরে। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এছাড়া সামনে আবহাওয়া আরও উষ্ণ থাকতে পারে।

আলবার্তা প্রদেশের পাশাপাশি পার্শ্ববর্তী ব্রিটিশ কলম্বিয়ার বিভিন্ন জায়গাতেও সক্রিয় দাবানল জ্বলছে।

দাবানলে এখন পর্যন্ত কোনো মানুষের মৃত্যু হয়নি। তবে ২০ হাজার পর্যটক এবং ৫ হাজার স্থানীয় বাসিন্দা আলবার্তা প্রদেশের উঁচু পাহাড়ি অঞ্চলে চলে গেছেন।

জাসপারের ন্যাশনাল পার্ক বৃহস্পতিবার সর্বশেষ আপডেটে জানিয়েছে, আগুনে এখন পর্যন্ত ৮৯ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশাপাশের জায়গাগুলো দাবানলের ঝুঁকিতে নেই।

বাতাস, আগুনের তীব্রতা এবং ধোঁয়ার কারণে দাবানলটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আলবার্তার প্রধানমন্ত্রী ড্যানিয়েলে স্মিথ ভয়াবহতার ব্যাপারে স্পষ্ট তথ্য জানাতে পারেননি। তবে তিনি বলেছেন, ইতিমধ্যে ৩০ থেকে ৫০ শতাংশ ভবন পুড়ে গেছে।

তিনি আরও জানিয়েছেন, জাসপার জাতীয় পার্কটি এই শহরের কয়েক প্রজন্মের জন্য একটি গৌরব ছিল। কিন্তু আগুন সবকিছু শেষ করে দিয়েছে।

শহরটিতে প্রতি বছর প্রচুর পরিমাণ পর্যটক আসেন। দাবানলের কারণে তারা সবচেয়ে বেশি বেকায়দায় পড়েন। অনেকেই এখন সেখানে আটকা পড়ে গেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু