ভেনেজুয়েলায় আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিকোলাস মাদুরো
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

ভেনেজুয়েলায় আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিকোলাস মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯/০৭/২০২৪ ১২:২৫:১৫ অপরাহ্ন

ভেনেজুয়েলায় আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিকোলাস মাদুরো

ফাইল ছবি


ভেনেজুয়েলায় আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিকোলাস মাদুরো। নির্বাচনী পরিষদের প্রকাশিত আংশিক ফলাফল অনুযায়ী আশি শতাংশ ভোট গণনার পর দেখা যাচ্ছে মাদুরো ৫১ শতাংশের বেশি ভোট পেয়েছেন।

মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী এডমুন্ডো গঞ্জালেজ পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। মাদুরোকে হারানোর জন্য এডমুন্ডো গঞ্জালেজের পিছনে ঐক্যবদ্ধ হয়েছিল সকল বিরোধী দল।

তাদের অভিযোগ ভোট গণনায় ব্যাপক জালিয়াতি হয়েছে। তারা এই ফলাফলকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছেন।

জয়ের পর রাজধানী কারাকাসে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মাদুরো বলেন তার পুনঃনির্বাচন হল ‘শান্তি ও স্থিতিশীলতার জয়’। এই সময় ভোটে বিরোধীদের জালিয়াতির অভিযোগকে তিনি ‘হেরে যাওয়ার কান্না’ বলে উপহাস করেন।

দেশটিতে ভোট পর্যবেক্ষণে খুবই সীমিত সংখ্যক স্বাধীন নির্বাচন পর্যবেক্ষক সুযোগ পেয়েছেন। জাতিসংঘের চারজন এবং কার্টার সেন্টারের একটি টেকনিক্যাল টিম পর্যবেক্ষণে করেছে।

ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হলেও তা প্রত্যাখ্যান করেছেন নির্বাচনী কর্তৃপক্ষের প্রধান, যিনি প্রেসিডেন্ট মাদুরোর ঘনিষ্ঠ মিত্র।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু