আন্দোলন জেরে রেমিট্যান্সে ধাক্কা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

আন্দোলন জেরে রেমিট্যান্সে ধাক্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ০৬:৫৮:৫৫ পূর্বাহ্ন

আন্দোলন জেরে রেমিট্যান্সে ধাক্কা

ছবি: সংগৃহীত


কোটা সংস্কার আন্দোলনের জেরে বড় ধাক্কা লেগেছে রেমিট্যান্সে। আন্দোলন কেন্দ্রিক সহিংসতার কারণে বন্ধ ছিল বাণিজ্যিক ব্যাংক ও ইন্টারনেট। এর প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। চলতি মাসের প্রথম ১৩ দিনের তুলনায় পরের দুই সপ্তাহে প্রবাসী আয় কমে অর্ধেক হয়েছে। 

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, জুলাই মাসের প্রথম দুই সপ্তাহে (১ থেকে ১৩ জুলাই) প্রবাসী আয় এসেছে দিনে ৭ কোটি ৭২ লাখ ৮০ হাজার ডলার। আর পরের দুই সপ্তাহে (১৪ থেকে ২৭ জুলাই) প্রতিদিন প্রবাসী আয় এসেছে গড়ে ৪ কোটি ২০ লাখ ৫৭ হাজার ৮৫৭ ডলারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি জুলাই মাসে ২৭ দিনে প্রবাসী আয় এসেছে ১৫৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার ডলার। এর মধ্যে প্রথম ১৩ দিনে আসে ৯৭ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার এবং ১৪ থেকে ২০ জুলাই ৭ দিনে আসে ৪৫ কোটি ৭০ লাখ ৫০ হাজার ডলার। আর পরের সপ্তাহ অর্থাৎ ২১ থেকে ২৭ জুলাই তা নেমে দঁাড়ায় ১৩ কোটি ৮০ লাখ ৬০ হাজার ডলারে। এ হিসাব অনুযায়ী জুলাইয়ের ২৭ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে ৫ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৭৪ ডলার। এটি আগের মাসের (জুন) চেয়ে কম। জুনে প্রবাসী আয় এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। ওই মাসে প্রতিদিন প্রবাসী আয় ছিল ৮ কোটি ৪৭ লাখ ২১ হাজার ৬৬৬ মার্কিন ডলার। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ১৮ জুলাই সন্ধ্যার পর থেকে সারা দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে প্রবাসীরা কোনো রেমিট্যান্স পাঠাতে পারেননি। যার প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। প্রবাসীরা এক ডলারের বিপরীতে ১১৭ টাকা ৫০ পয়সা থেকে ১১৮ টাকা পেয়ে থাকেন। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু