জমি নিয়ে বিরোধে জী*বন্ত পুঁ তে ফেলা হলো যুবককে, খুঁড়ে বের করল কুকুর
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০০ AM

জমি নিয়ে বিরোধে জী*বন্ত পুঁ তে ফেলা হলো যুবককে, খুঁড়ে বের করল কুকুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৪ ০৫:৩৬:৫৮ AM

জমি নিয়ে বিরোধে জী*বন্ত পুঁ তে ফেলা হলো যুবককে, খুঁড়ে বের করল কুকুর

ছবি: সংগৃহীত


ভারতের উত্তর প্রদেশের আগ্রায় জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে জীবন্ত পুঁতে ফেলার ঘটনা ঘটেছে। ওই যুবক দাবি করেছেন, রাস্তার কুকুররা মাটি খুঁড়ে তাকে বের করেছে। কুকুরগুলো তাকে বের করে কামড়ে ধরার চেষ্টা করেছিল। ভারতীয় সংবাদমাধ্যম শুক্রবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রুপ কিশোর নামের ওই যুবক দাবি করেছেন, গত ১৮ জুলাই অঙ্কিত, গৌরব, কারান এবং আকাশ নামের চার ব্যক্তি আগ্রার আরতোনি এলাকায় তার উপর হামলা চালায় এবং তাকে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে। এক পর্যায়ে হামলাকারীরা ভেবেছিল তিনি মারা গেছেন; এমন ভেবে তারা তাদের খামারে তাকে পুঁতে ফেলেন।

জীবন্ত পুঁতে ফেলা সত্ত্বেও রুপ কিশোর বেঁচে যেতে সমর্থ হন। তাকে যেখানে পুঁতে ফেলা হয়েছিল সেই জায়গাটি একদল কুকুর এসে খোঁড়া শুরু করে। এরপর যখন কুকুররা তার শরীরে কামড়ে ধরে তখন তার জ্ঞান ফিরে আসে। তখন তিনি সেই এলাকা থেকে স্থানীয় মানুষের কাছে গিয়ে সাহায্য চান। যারা তাকে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যান।

রুপ কিশোরের মা জানিয়েছেন তার ছেলেকে চার হামলাকারী জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। পুলিশ জানিয়েছে, এই চাঞ্চল্যকর ঘটনার কারণ খুঁজে বের করতে বিষদ তদন্ত চলছে। এছাড়া অভিযুক্ত চার হামলাকারীকে ধরার চেষ্টাও চালাচ্ছে পুলিশ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির