আজমিরীগঞ্জ পৌরসভায় স্বল্পমূল্যে টিসিবির পন্য বিতরণ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

আজমিরীগঞ্জ পৌরসভায় স্বল্পমূল্যে টিসিবির পন্য বিতরণ

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৪ ০৭:৪৭:৪৭ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জ পৌরসভায় স্বল্পমূল্যে টিসিবির পন্য বিতরণ

ছবি : নিজস্ব


হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভায় হতদরিদ্র কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে চাল,ডাল,ও সয়াবিন তেল বিতরণ করা হয়েছে। আগস্ট সোমবার সকাল ১০ টায় বিতরণের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুজিবুল ইসলাম। 

এ কার্যক্রমের আওতায় আজমিরীগঞ্জ পৌরসভায় কার্ডধারী ১,১২৩ জন উপকারভোগীর পরিবার স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়ে থাকেন। এ সময় ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন পৌরসভার  উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান এবং উপ সহকারী কৃষি কর্মকর্তা মইনুল হাসান খন্দকার। 

স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়ে পৌরসভার ইলাম নগরের বাসিন্দা সবুর হোসেন বলেন এই পন্যগুলো পেলে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের উপকার হয়। তিনি আরও বলেন সরকারের কাছে আমাদের একটাই দাবি এটা যেন প্রতি মাসে দেওয়া হয়। এ বিষয়ে পৌর প্রশাসক মো. মুজিবুল ইসলাম ভোরের ডাককে বলেন আমরা সরকারের নির্দেশে নিয়মিত স্বল্পমূল্যে এই পন্যগুলো দিয়ে থাকি এটা চলমান প্রক্রিয়া।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন