মাধবপুরে নির্বাসিত সাংবাদিক অলি উল্লাহ নোমানকে সংবর্ধনা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

মাধবপুরে নির্বাসিত সাংবাদিক অলি উল্লাহ নোমানকে সংবর্ধনা

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৪ ১১:৩৮:৪৯ পূর্বাহ্ন

মাধবপুরে নির্বাসিত সাংবাদিক অলি উল্লাহ নোমানকে সংবর্ধনা

ছবি : নিজস্ব


দীর্ঘ এক যুগ ধরে যুক্তরাজ্যে নির্বাসিত আমার দেশের সাংবাদিক অলি উল্লাহ নোমান স্বদেশে ফেরার পর মাধবপুরে তার নিজ উপজেলায় ফেরার পর মাধবপুরে কর্মরত সাংবাদিকরা তাকে সংবর্ধনা দিয়েছেন।

সোমবার (২৬ আগষ্ট) বিকেলে তিনি মাধবপুর আসলে সাংবাদিকরা তাকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা দিয়েছেন। মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক জামাল আবু নাছের জামালের সভাপতিত্বে সংবর্ধনা সভায় সাংবাদিক অলি উল্লাহ নোমান বলেন, দেশের ছাত্র জনতার রক্ত ও শহিদের বিনিময়ে বাংলাদেশ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এখনো ফ্যাসিবাদের দোসর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আপামার ছাত্র জনতাকে আরো সোচ্চার থাকতে হবে। তাহলে দেশের ষড়যন্ত্র করে কেউ সফল হবেনা। বাংলাদেশ যাতে সঠিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয় সে লক্ষ্যে কাজ করতে হবে। দেশে কোন ফ্যাসিবাদ সরকার আর কায়েম হবেনা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক জুলহাস উদ্দিন রিংকু, শেখ জাহান রনি, রিংকু দেবনাথ, মাহমুদুল হাসান রনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক এমদাদুল হক মিলন, সমম্বয়ক মাহদি হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ, যুবদল নেতা ওয়াসিম আকরাম, উপজেলা জামায়াতই ইসলামীর জয়েন্ট সেক্রেটারী আব্দুল হাফিজ ভুইয়া, ছাত্র শিবির সভাপতি রাকিবুল হাসান প্রমুখ। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন