মাধবপুরে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা,আটক ৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

মাধবপুরে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা,আটক ৩

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৮/২০২৪ ০৮:৩৪:১০ পূর্বাহ্ন

মাধবপুরে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা,আটক ৩

ছবি : নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ৩ যুবক আটক করেছে বাংলাদেশ বিজিবি।

সোমবার (২৬ আগষ্ট) রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর ভারতীয় সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের সিংহগ্রামের লক্ষী কান্ত সরকার এর পুত্র দুরন্ত সরকার (২১), বিধান সরকার এর পুত্র শুভ সরকার (২৪) ও শ্যামল সরকার এর পুত্র দীপক সরকার (২৩)।

পুলিশ সুত্রে জানা যায়, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধর্মঘর কোম্পানির একটি টহল দল মালঞ্চপুর সীমান্তে টহল দেওয়ার সময় রাত ৮ টার দিকে চার যুবককে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে দেখে তাদের ধাওয়া করে আটক করে।  এসময় মানব পাচারকারী চক্রের সদস্য ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল মোমেন এর পুত্র মো: শিপন মিয়া (২৮) পালিয়ে যায়। ওই তিন যুবকের নিকট থেকে ভারতীয় ৫৮৩০ রুপি ও ৩১২৬ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে বিজিবির হাবিলদার মো: দেলোয়ার হোসেন বাদী হয়ে মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে একটি মামলা রুজু করেছে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন