পাকিস্তানে সামরিক বাহিনীর অভিযানে সেনাসহ ২৯ জন নি হ ত
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৭ AM

পাকিস্তানে সামরিক বাহিনীর অভিযানে সেনাসহ ২৯ জন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৪ ১১:৪৯:১৮ AM

পাকিস্তানে সামরিক বাহিনীর অভিযানে সেনাসহ ২৯ জন নি হ ত

ছবি: সংগৃহীত


পাকিস্তানের তিরাহতে সামরিক বাহিনীর অভিযানে ২৫ সন্ত্রাসী ও চার সেনাসহ মোট ২৯ জন নিহত হয়েছেন। গত ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত খাইবারের তিরাহ নামের এই স্থানে অভিযান চালায় সেনারা। এতে একটি সশস্ত্র সংগঠনের প্রধান নেতা নিহত হয়েছেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনারা নির্ভূল বুদ্ধিভিত্তিক পদ্ধতির মাধ্যমে খারেজি— কথিত লস্কর-ই-ইসলাম এবং জামাত-উল-আহরারের বিরুদ্ধে খাইবার বিভাগের তিরাহ এলাকায় অভিযান চালিয়েছে।

অভিযানে খারেজি এবং তাদের সমর্থকরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। গত ২০ আগস্ট থেকে চালানো এই বুদ্ধিভিত্তিক অভিযানে নিরাপত্তাবাহিনী সফলতার সহিত ২৫ খারেজি এবং তাদের নেতা আবু জার আলিয়াস সাদ্দামকে হত্যা করেছে। এছাড়া ১১ খারেজি অভিযানে আহত হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, এই অভিযানে চার সেনা নিহত হয়েছেন। যারা দেশের জন্য প্রাণ দিয়েছে শহীদ হয়েছেন। পাকিস্তানে গত কয়েকদিন ধরে আবারও বেড়েছে সশস্ত্র গোষ্ঠীগুলোর উপদ্রব। প্রায়ই সময় আত্মঘাতী হামলায় দেশটির সামরিক বাহিনীর সদস্যরা প্রাণ হারাচ্ছেন। এমন পরিস্থিতিতে প্রায়ই বিভিন্ন অভিযান চালাচ্ছে সেনারা।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির