মাধবপুরে সৈয়দ সাঈদ উদ্দিন কলেজের নাম পুনর্বহাল করার দাবিতে বি ক্ষো ভ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

মাধবপুরে সৈয়দ সাঈদ উদ্দিন কলেজের নাম পুনর্বহাল করার দাবিতে বি ক্ষো ভ

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ০৪:৫৬:০৯ পূর্বাহ্ন

মাধবপুরে সৈয়দ সাঈদ উদ্দিন কলেজের নাম পুনর্বহাল করার দাবিতে বি ক্ষো ভ

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম পুনর্বহাল করার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (২৮ আগষ্ট) দুপুরে কলেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে নাম পবির্তন করার দাবিতে সভা করেন।

এতে বক্তব্য রাখেন, মাধবপুর বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজী, মাহদী হাসান, ইমন খান, আশরাফুল ইসলাম খান, হাবিবা ইসলাম প্রমুখ। কলেজের প্রাক্তন ছাত্র প্রেসক্লাবে সাবেক সভাপতি আলাউদ্দিন, প্রাক্তন ছাত্র মোস্তফা কামাল বাবুল, সাবেক ভাইস চেয়ারম্যান আঃ আজিজ, সাবেক কাউন্সিলর গোলাপ খান প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী রুবেল, রনি আহমেদ, সুহেল মাহমুদ, হাজী রাসেল, উজ্জ্বল রহমান সহ অনেকেই। 

পরে বৈষম্যবিরোধী ছাত্রনেতারা হবিগঞ্জ জেলা প্রশাসক ও মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

সভায় বক্তারা বলেন, ১৯৮৬ সালে বিট্রিশ বিরোধী আন্দোলনের নেতা ও পার্লামেন্ট সেক্রেটারী রাজনীতিবিদ সৈয়দ সঈন উদ্দিনের নামে তার সন্তানরা মাধবপুর উপজেলার পাশে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে একটানা ৭ বছর প্রতিষ্ঠাতা পরিবার কলেজের সকল ব্যয়ভার বহন করেন। এছাড়া তাদের নিজস্ব অর্থায়নে কলেজের ভুমি কেনা সহ একাডেমিক অবকাঠামো নির্মাণ করেন। ২০১০ সালে সর্বশেষ তারা ১ কোটি টাকা কলেজের তহবিলে অনুদান প্রদান করেন। কিন্তু ২০২০ সালে বিগত সরকারের আমলে তৎকালীন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি প্রভাব কাটিয়ে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে তার পিতার নামে মৌলানা আছাদ আলীর নামে কলেজের নামকরণ করেন। এতে মাধবপুর ছাত্রজনতা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বলেন, সীমিত সময়ের মধ্যে অন্তবর্তীকালীন সরকার কলেজের নাম দ্রুত পরিবর্তন না করলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সহ কঠিন কর্মসূচি দেওয়া হবে। তাই শিক্ষা উপদেষ্টার প্রতি মাধবপুর বাসীর দাবি অতি দ্রুত কলেজের নাম যেন পরিবর্তন করা হয়। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন