আজমিরীগঞ্জে বীজতলা বাঁচাতে ব্যাস্ত কৃষকরা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

আজমিরীগঞ্জে বীজতলা বাঁচাতে ব্যাস্ত কৃষকরা

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ০৫:০৮:৪৮ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে বীজতলা বাঁচাতে ব্যাস্ত কৃষকরা

ছবি : নিজস্ব


গত কয়েক দিনের  টানা বৃষ্টিতে ও উজানের পানি আসাতে,কুশিয়ারা ও কালনী নদীর পানি বেড়ে  আজমিরীগঞ্জ উপজেলার হাওর গুলোতে পানি প্রবেশ করে রুপা আমনের বীজতলা তলিয়ে যায়। এতে কৃষকরা বিরাট ক্ষতির মুখে পড়ে যায়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট রুপা আমনের লক্ষমাত্রা  ৭৮১০হেক্টর, এখন পর্যন্ত এক হেক্টর জমিতেও চারা রোপণ করা হয়নি। এর আগেই ৩৯৫হেক্টর বীজতলা থেকে ৯০হেক্টর তলিয়ে যায়। কুশিয়ারা ও কালনী নদীর পানি কমতে থাকায় হাওর গুলোর পানি নামতে শুরু  করেছে এবং বীজ তলা বাচাতে কৃষকেরা জমিতে বাঁধ দিয়ে ছোট ছোট মেশিনের মধ্যেমে সেচ করে পানি কমিয়ে বীজতলা বাঁচাতে ব্যাস্ত সময় পার করছেন।

ক্ষতিগ্রস্থ কয়েক জানান, বেশি দামে সার বীজ ক্রয় করে বীজতলা তৈরি করেছিলাম হঠাৎ পানি বেড়ে বীজতলা তলিয়ে যাওয়ায় অনেক অর্থনৈতিক ভাবে ক্ষতির মুখে। দ্বিতীয়বারের মতো বীজতলা তৈরি খুব কষ্টের তাই সেচ করে চেষ্টা করছি বীজতলা বাঁচাতে।

এ বিষয় নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ লুৎফে আল মঈজ জানান, এ বছরের রুপা আমনের লক্ষ্যমাত্রা ৭৮১০হেক্টর, এখন পর্যন্ত এক হেক্টর জমিতেও চারা রোপণ করা হয়নি। এর আগেই ৩৯৫হেক্টর বীজতলা থেকে ৯০হেক্টর তলিয়ে যায়,অনেক কৃষক সেচ দিয়ে বীজতলা বাঁচানোর চেষ্টা করতেছে। আবার অনেকে  বীজতলা তৈরি কতেছে আর অনেকে পাশবর্তী  উপজেলা  থেকে  চারা সংগ্রহ করার চেষ্টা করতেছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন