ভারতে গভীর খাদে ট্রাক পড়ে তিন সেনা নি হ ত
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৮ AM

ভারতে গভীর খাদে ট্রাক পড়ে তিন সেনা নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ০৫:৩০:৫৯ AM

ভারতে গভীর খাদে ট্রাক পড়ে তিন সেনা নি হ ত

ছবি: সংগৃহীত


ভারতের অরুণাচল প্রদেশে গভীর খাদে ট্রাক পড়ে তিন সেনা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার প্রদেশের আপার সুবানসিরিতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ইতানগরের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ঘটনাস্থলেই তিন সেনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এ ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে। তারা বলেছে দুর্ঘটনায় প্রাণ গেছে হাবিলদার নাখাত সিং, নায়েক মুকেশ কুমার এবং পদাতিক বাহিনীর সদস্য আশিশের। এছাড়া সেনাবাহিনী নিহতদের পরিবারের পাশে থাকবে বলেও জানিয়েছে ইস্টার্ন কমান্ড।

এদিকে নিয়ন্ত্রণ হারিয়ে নাকি অন্য কোনো গাড়ির ধাক্কায় সেনাবাহিনীর ট্রাকটি গভীর খাদে পড়ে গিয়েছিল কি না এ ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া যারা আহত হয়েছেন তাদের অবস্থা কেমন আছে এ বিষয়েও স্পষ্ট কোনো তথ্য জানায়নি সেনাবাহিনী।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির