২৮৬ কিশোরীকে যৌন নি র্যা ত নে র অভিযোগে ১৭ বছরের কারাদণ্ড
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

২৮৬ কিশোরীকে যৌন নি র্যা ত নে র অভিযোগে ১৭ বছরের কারাদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ০৯:৩৭:৪৯ পূর্বাহ্ন

২৮৬ কিশোরীকে যৌন নি র্যা ত নে র অভিযোগে ১৭ বছরের কারাদণ্ড

ছবি: নিজস্ব


বিশ্বের ২০টি দেশের শত শত কিশোরীকে অনলাইনে ক্যামেরার সামনে যৌনকর্ম করার জন্য ব্ল্যাকমেইল করেছিলেন তিনি। মুহাম্মদ জয়ন উল আবিদিন রশিদ নামের এই ইউটিউবারকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে অস্ট্রেলিয়ার আদালত। 

ডেইলি মেইল জানিয়েছে, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও ফ্রান্সসহ ২০টি দেশের ২৮৬ জনের ১১৯টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন রশিদ। তার শিকার দুই-তৃতীয়াংশের বয়স ছিল ১৬ বছরের কম।

২৯ বছর বয়সী রাশিদ অনলাইনে মেয়েদের সাথে বন্ধুত্ব করার জন্য নিজেকে একজন ইউটিউব ব্যক্তিত্ব হিসাবে জাহির করতো। বন্ধুত্ব হয়ে গেলে রাশিদ মেয়েদের কাছে ২০টি প্রশ্ন পাঠাতো। একপর্যায়ে রশিদ তার শিকারদের কাছে জানতে চাইতো, ‘তোমার জীবনে সবচেয়ে অন্ধকার রহস্য কী?’ মেয়েরা রাশিদের কাছে তাদের জীবনের গোপন কথাটুকু লিখে পাঠালে সে দুটি অংশে একটি লিখিত যৌন কল্পনা পাঠাতো এবং তাদের কাছে জানতে চাইতো, তারা এটি পছন্দ করবে কি না। শুধুমাত্র ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে এই উত্তর দিতে হতো।

উত্তর যদি ‘হ্যা’ আসতো তাহলে রাশিদ তার শিকার মেয়েদের নগ্ন ছবি চাইতেন। যদি এই দাবি প্রত্যাখ্যান করা হতো, তাহলে রাশিদ মেয়েটিকে ইনস্টাগ্রামে তার ফলোয়ারদের কাছে তার বলা সেই যৌন কল্পনার গল্প প্রকাশ করে দেওয়ার হুমকি দিতো। ছবি পাঠানো হলে, পরবর্তীতে অর্থের দাবি করতেন রাশিদ। ভিকটিম তার দাবি মেনে না নিলে সে ছবি ছেড়ে দেওয়ার হুমকিও দিতো।

মামলার তদন্ত চলাকালে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ বলেছিল এটি ইতিহাসের ‘সবচেয়ে খারাপ যৌন নির্যাতনের ঘটনা।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা