নবীগঞ্জে প্রতিপক্ষেরআ ঘাতে যুবক নিহত
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

নবীগঞ্জে প্রতিপক্ষেরআ ঘাতে যুবক নিহত

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৮/২০২৪ ১২:৩৩:৪৭ অপরাহ্ন

নবীগঞ্জে প্রতিপক্ষেরআ ঘাতে যুবক নিহত

ছবি: সংগৃহীত


নবীগঞ্জে প্রতিপক্ষের আঘাতে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবক  ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমির পুর গ্রামের হুসিয়ার মিয়ার ছেলে শিপন মিয়া। গতকাল বুধবার ২৮ আগষ্ট রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের বাবুল মিয়ার পুত্র রুবেল মিয়ার সাথে শিপন মিয়ার পূর্ব বিরোধ ছিল। উল্লিখিত সময়ে নিহত শিপন মিয়া তার বাড়ি থেকে স্থানীয় ভবের বাজার যাওয়ার পথিমধ্যে পশ্চিম তিমির পুর ও পাশ^বর্তী চরগাঁও গ্রামের কয়েকজন তার উপর অতর্কিত হামলা চালালে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানার ওসি মো: মাসুক আলীসহ একদল পুলিশ ঘটনাস্থলে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ হাসপাতালে রয়েছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী বলেন, খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা / শিউলী



শীর্ষ সংবাদ:

সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন