চুনারুঘাটে রাতে ঘরে ঢুকে কিশোরীকে ধ র্ষ ণ, র‍্যাবের জালে তরুণ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

চুনারুঘাটে রাতে ঘরে ঢুকে কিশোরীকে ধ র্ষ ণ, র‍্যাবের জালে তরুণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৪ ০৫:২৪:২১ পূর্বাহ্ন

চুনারুঘাটে রাতে ঘরে ঢুকে কিশোরীকে ধ র্ষ ণ, র‍্যাবের জালে তরুণ

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিসেবে এক তরুণকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

গ্রেফতার মঈন উদ্দিন (২২) চুনারুঘাট থানার টেঘেরঘাট গ্রামের ইউনুছ আলীর ছেলে। বুধবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, নির্যাতনের শিকার কিশোরীর বাবা পরিবারকে ফেলে অন্যত্র বিয়ে করে চলে গেছেন। আর মা শ্রমিক হিসেবে অবস্থান করছেন সৌদি আরবে। এজন্য ওই কিশোরী তার চাচা মোহাম্মদ আব্দুল হাইয়ের বাসায় থাকতো। কিশোরীটি মাদরাসায় আসা-যাওয়ার পথে অভিযুক্ত তরুণ মঈন উদ্দিন বিভিন্নভাবে উত্যক্ত করতা ও কুপ্রস্তাব দিতো। এতে কিশোরী রাজি না হওয়ায় গত ২২ আগস্ট রাত ১১টার দিকে জানালা দিয়ে কিশোরীর শয়নকক্ষে ঢুকে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরীর চাচা বাদী হয়ে চুনারুঘাট থানায় মঈন ও আরেকজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে বুধবার অভিযান চালিয়ে মঈনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ এর একটি টিম। গ্রেফতারের পর মঈনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

অপর আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে র‍্যাব-৯ এর মিডিয়া সেল।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন