হবিগঞ্জে দেশীয় অ স্ত্র সহ সেনাবাহিনীর হাতে ৩ দা ঙ্গা বাজ আ ট ক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

হবিগঞ্জে দেশীয় অ স্ত্র সহ সেনাবাহিনীর হাতে ৩ দা ঙ্গা বাজ আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৪ ০৪:২১:১১ পূর্বাহ্ন

হবিগঞ্জে দেশীয় অ স্ত্র সহ সেনাবাহিনীর হাতে ৩ দা ঙ্গা বাজ আ ট ক

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের বড়আব্দা এলাকা থেকে দেশীয় অস্ত্রসস্ত্রসহ তিন দাঙ্গাবাজকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বড় আব্দা এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম।

অভিযানকালে ৪টি রামদা, ১টি ছুরি, ১টি কুড়াল, ১টি শাবল, ২টি লাইটসহ তিন দাঙ্গাবাজকে আটক করা হয়।আটককৃতরা হল- উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা নুর মিয়ার পুত্র মো. ইকবাল মিয়া (৩০), বড়আব্দা গ্রামের মৃত আব্দুল নুরের পুত্র শহীদ মিয়া (৩০) ও ভূঁইয়ারচর গ্রামের আব্দুল সত্তারের পুত্র ফয়সল মিয়া (২০)।

জানা গেছে, আটককৃত এলাকার চিহ্নিত দাঙ্গাবাজ। তারা এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সবসময় ভীত করে রাখত। এছাড়াও এলাকায় চুরি ডাকাতির সাথেও তারা জড়িত। অভিযানকালে পিচ্ছি সায়েদ নামে এক যুবক পালিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মুসলেহ উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে আটককৃত তিন দাঙ্গাবাজকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন