তুরস্কে শতাধিক আ ই এ স স*ন্দেহভাজন গ্রে প্তা র
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৫ AM

তুরস্কে শতাধিক আ ই এ স স*ন্দেহভাজন গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৪ ০৭:২৩:৪৭ AM

তুরস্কে শতাধিক আ ই এ স স*ন্দেহভাজন গ্রে প্তা র

ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসের সঙ্গে সংশ্লিষ্ট— এমন সন্দেহে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১১৯ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা সেই বার্তায় ইয়েরলিকায়া জানান, রাজধানী আঙ্কারা, বৃহত্তম শহর ইস্তাম্বুলসহ দেশের বিভিন্ন শহর ও গ্রাম থেকে এই ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সামনে আরও বেশ কিছুদিন এই অভিযান জারি থাকবে।

এর আগে আগস্টের শুরুতে ৯৯ জনকে গ্রেপ্তার করেছিল তুরস্কের আইনশৃঙ্খলা বাহিনী। তাদেরকে বর্তমানে বিশেষ কারাগারে রাখা হয়েছে। এই ১১৯ জনকেও সেই কারাগারে রাখা হবে বলে ধারণা করা হচ্ছে।

তুরস্কে আইএসের উত্থান ঘটে ২০১৭ সালে। ওই বছর একটি নৈশক্লাবে হামলা চালিয়েছিল গোষ্ঠীটি। এতে কয়েক ডজন মানুষ নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন।

ওই হামলার পর আইএসের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানে নামে তুরস্কের নিরাপত্তা বাহিনী এবং ২০১৯ সালের মধ্যে গোষ্ঠীটির তুরস্ক শাখার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়। তবে তারপরও কিছু সদস্য পুলিশের চোখে ধুলো দিয়ে দেশে টিকে থাকতে পেরেছিলেন। তারা ফের সংগঠিত হচ্ছেন— গোয়েন্দাসূত্রে এমন তথ্য পাওয়ার পর আগস্টের শুরু থেকে ফের অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির