শুটিং সেটে দুর্ব্যবহার: নিষিদ্ধ হলেন অভিনেত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২২ AM

শুটিং সেটে দুর্ব্যবহার: নিষিদ্ধ হলেন অভিনেত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৩ ০৩:২৮:১২ AM

শুটিং সেটে দুর্ব্যবহার: নিষিদ্ধ হলেন অভিনেত্রী

ছবি: সংগৃহীত


আগামী ৩ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে টিভি অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে। সোমবার (২১ আগস্ট) দুপুরে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এস এম কামরুজ্জামান সাগর বলেন— ‘রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হলো। আগামী ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩ মাস টিভি এবং ডিজিটাল মাধ্যমে ডিরেক্টরস গিল্ডের কোনো সদস্য চমককে নিয়ে কোনো ধরনের নির্মাণ কাজ করতে পারবেন না।’

পরিচালকের আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি উল্লেখ করে সাগর বলেন, ‘অভিযোগকারী নির্মাতা আদিফ হাসান যে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, সেই অর্থ আগামী ৩০ আগস্টের মধ্যে পরিশোধ করবেন এবং থানায় যে মিথ্যা জিডি করেছেন তা তুলে নেবেন চমক। অন্যথায় আমরা নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। ডিরেক্টরস গিল্ডের এই সিদ্ধান্ত কোনো সদস্য অমান্য করলে তার বিরুদ্ধেও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।’

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক চমকের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান সাগর। শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে। শুধু তাই নয়, শুটিং সেটে পুলিশ ডেকেছিলেন তিনি।

গত ৪ আগস্ট রাজধানীর উত্তরায় ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ শিরোনামের নাটকের শুটিং সেটে এ ঘটনা ঘটে। এ নিয়ে ডিরেক্টরস গিল্ডে লিখিত অভিযোগ করেন নাটকটির নির্মাতা আদিফ হাসান।

রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে টিভি নাটকের ৪টি সংগঠনের নেতৃবৃন্দ গত ১৩ আগস্ট বিচার সভায় বসেন। সেখানে সব অভিযোগ প্রমাণিত হওয়ায় চমককে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, লিখিত অঙ্গীকার, জিডি প্রত্যাহার ও অর্থ জরিমানা করা হয়। কিন্তু ডিরেক্টরস গিল্ড চমককে নিষিদ্ধ করার দাবি জানায়। তারই পরিপ্রেক্ষিতে আজকে আনুষ্ঠানিকভাবে এ অভিনেত্রীকে নিষিদ্ধ করা হলো।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী