সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন মাধবপুরের আয়েশা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন মাধবপুরের আয়েশা

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৮/২০২৪ ০৪:০৯:২৩ পূর্বাহ্ন

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন মাধবপুরের আয়েশা

ছবি : নিজস্ব


সহকারী অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের মাধবপুরের সন্তান এড. আয়েশা আক্তার। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আয়েশা আক্তার সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

তিনি হবিগঞ্জের মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর ৩নং ওয়ার্ড এলাকার মৃত হাজি আজিজুর রহমানের বড় কন্যা ও মাধবপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফারুখ রানার ছোট বোন।

এ ব্যাপারে এড. আয়েশা আক্তার বলেন, আমি সবার কাছে সহযোগিতা চাইবো যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

উল্লেখ্য বুধবার (২৮ আগস্ট) রাতে এই নিয়োগ ও বাতিল সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছেন আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার। সুপ্রিম কোর্টের ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এছাড়া ৬৬ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। একইসঙ্গে গত ১৩ আগস্টের আগে নিয়োগ হওয়া সব ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন