ছবি: সংগৃহীত
হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ গ্রামের মারুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী পাখি আক্তার(৮) ও ১ম শ্রেণির শিক্ষার্থী মাইশা আক্তার (৬) আপন দুই বোন পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে উপজেলার বামৈ গ্রামের পূর্ব দিকে মারুগাছ বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে। মৃত দুই শিশু ওই গ্রামের রমিজ মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সবার অগোচরে বিকালে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে পাখি ও মাইশা। একপর্যায়ে দুজন পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদের না পেয়ে খোঁজাখুঁজি করেন দুই শিশুর স্বজনেরা। এক পর্যায় পুকুরে পানিতে বাসতে দেখে উদ্ধার করে লাটাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসকরা শিশু দুজনকে মৃত ঘোষণা করে।
বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুখ মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে বলেণ, দুই শিশুর মৃত্যুতে এলাকা সুখের ছায়া নেমে এসেছে। শিশুদের মা-বাবা আত্মীয়স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ছে।
জৈন্তাবার্তা/ মনোয়ার




