ছবি: সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজারে সিএনজিতে যাত্রী উঠানোর জেরে এক চালকের ছুরিকাঘাতে আরেক চালক খুন হয়েছেন। খুন হওয়া সিএনজি চালকের নাম হাফিজুর রহমান (৩৫)। সে আউশকান্দি ইউনিয়নের উমরপুর এলাকার মৃত আব্দুস সালামের পুত্র। আর ঘাতক সিএনজি চালক মো: শিপন মিয়া একই ইউনিয়নের চৈতন্যপুর এলাকার আব্দুল আহাদের পুত্র৷
জানা গেছে, উপজেলার সৈয়দপুর বাজারের সিএনজি ষ্ট্যান্ডে গত ২৫ আগষ্ট রাত অনুমান ১১টার দিকে সিএনজিতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে শিপন দারালো ছুরি দিয়ে ভিকটিম হাফিজুরের গলায় উপর্যুপরি আঘাত করে। এতে হাফিজুর গুরুত্বর জখম প্রাপ্ত হলে তাকে প্রথমে সিলেট ওসমানী হসপিটালে চিকিৎসার জন্য ২৬ আগষ্ট ভোর রাতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করলে ঐ দিনই তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট, শের-ই বাংলানগর ঢাকায় ভর্তি করা হয়। হাফিজুরের চিকিৎসাধীন অবস্থায় গত (২৯ আগষ্ট) সন্ধ্যা ৬ ঘটিকায় সেখানে মৃত্যু হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় ঘাতক শিপনের গ্রেফতারের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় শ্রমিক- জনতা। শনিবার (৩১ আগস্ট) বিকালে উমরপুর ঈদগাহ ময়দানের তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী তিনি বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে৷
জৈন্তাবার্তা/ মনোয়ার




