মাধবপুরে সিএনজি স্ট্যান্ড দখলমুক্ত করতে পৌর প্রশাসককে চিঠি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

মাধবপুরে সিএনজি স্ট্যান্ড দখলমুক্ত করতে পৌর প্রশাসককে চিঠি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৪ ০৮:৩৭:৫৯ পূর্বাহ্ন

মাধবপুরে সিএনজি স্ট্যান্ড দখলমুক্ত করতে পৌর প্রশাসককে চিঠি

ছবি: নিজস্ব


মাধবপুর পৌরসভাধীন সড়ক ও জনপথ ডাক বাংলোর পশ্চিমে ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন অটো রিক্সা ও সিএনজি দাঁড়ানোর নির্ধারিত স্থান দখলমুক্ত করতে পৌরসভার প্রশাসক বরাবরে চিঠি দিয়েছেন মাধবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মার্চেন্ট এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক ফারুক রানা।

আজ রবিবার(১ সেপ্টেম্বর) মাধবপুর পৌরসভা কার্যালয়ে সরকার নিযুক্ত প্রশাসক ও হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পালের কাছে এ চিঠি দেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে মাধবপুর পৌরসভা কর্তৃক মাটি ভরাটের মাধ্যমে অটোরিক্সা ও সিএনজি স্ট্যান্ডের জন্য নির্ধারিত জায়গায় নার্সারি স্থাপনের মাধ্যমে জবরদখল করা হয়েছে।এ কারনে সোনাই ব্রীজ থেকে উপজেলা পরিষদের সম্মুখ পর্যন্ত রাস্তায় সবসময় যানজট লেগে থাকে।

এতে রাস্তা পারাপার ও জনচলাচলে ভোগান্তি তৈরী এবং দূর্ঘটনা ঘটছে।জনস্বার্থে সরেজমিনে তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ জানিয়েছেন মারুফ রানা।

যোগাযোগ করা হলে মাধবপুর পৌরসভার প্রশাসক ও হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল এ সংক্রান্ত একটি আবেদন পাওয়ার কথা স্বীকার করেছেন।আবেদনটি যথাযথ গুরুত্বের সাথে পরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন