বাহুবলে দু পক্ষের সং ঘ র্ষে নি*হত ১, আহত ১০
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

বাহুবলে দু পক্ষের সং ঘ র্ষে নি*হত ১, আহত ১০

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩/০৯/২০২৪ ০৩:৫৫:৩৫ পূর্বাহ্ন

বাহুবলে দু পক্ষের সং ঘ র্ষে নি*হত ১, আহত ১০

ফাইল


হবিগঞ্জের বাহুবলে টাকা পাওনাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর কাইতগাঁও গ্রামে এ সংঘর্ষ ঘটে।

নিহত ব্যক্তির নাম আমির হোসেন (৭০)। তিনি রাজাপুর কাইতগাঁও গ্রামের মৃত নুর আলীর ছেলে। আহত ব্যক্তিদেরকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, রাজাপুর কাইতগাঁও গ্রামের দোকানদার জলিল মিয়া একই গ্রামের মতি মিয়ার কাছে দোকান বাকি নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে সোমবার রাত ৮টার সময় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ ঘটনা স্হলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। আজ ভোর ৩টার সময় আমির হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন