বন্যা প্রতিরোধে ব্যর্থতায় উত্তর কোরিয়ায় ৩০ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১০ PM

বন্যা প্রতিরোধে ব্যর্থতায় উত্তর কোরিয়ায় ৩০ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৪ ০৫:২৪:০৬ AM

বন্যা প্রতিরোধে ব্যর্থতায় উত্তর কোরিয়ায় ৩০ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড

ফাইল ছবি


বিধ্বংসী বন্যা ও ভূমিধস প্রতিরোধে ব্যর্থতার কারণে ৩০ কর্মকর্তার ফাঁসি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

সম্প্রতি বন্যা ও ভূমিধঞসে উত্তর কোরিয়ায় প্রায় এক হাজার জনের মৃত্যু হয়েছে।

উত্তর কোরিয়ার একজন কর্মকর্তার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার চোসুন টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন সাম্প্রতিক বন্যার কারণে প্রাণহানির জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। কর্মকর্তাদের বিরুদ্ধেও দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। গত মাসের শেষের দিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।

এক কর্মকর্তা বলেছেন, ‘ধারণ করা হচ্ছে বন্যা কবলিত এলাকায় ২০ থেকে ৩০ জন ক্যাডারকে গত মাসের শেষের দিকে একই সময়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।’

অবশ্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের পরিচয় অপ্রকাশিত রয়ে গেছে। উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, উনে যেসব কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছেন তাদের মধ্যে ২০১৯ সাল থেকে চাগাং প্রদেশের প্রাদেশিক পার্টি কমিটির সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করা কাং বং-হুন রয়েছেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির