বাহুবলে বেতন ভাতা ও নামাজের স্থান চাইতে শ্রমিকদের উপর হা ম লা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

বাহুবলে বেতন ভাতা ও নামাজের স্থান চাইতে শ্রমিকদের উপর হা ম লা

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৯/২০২৪ ০৪:৪৫:১২ পূর্বাহ্ন

বাহুবলে বেতন ভাতা ও নামাজের স্থান চাইতে শ্রমিকদের উপর হা ম লা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বাহুবলে বেতন ভাতা ও নামাজের স্থান চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন আকিজ ভেঞ্চার ফেক্টরীর শ্রমকিরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে দিতীয় দিনের মত আন্দোলন শুরু হয় সকাল সাড়ে ৬টা থেকে। সকাল ৮টায় হঠাৎ করে ফেক্টরীর ভিতর থেকে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এই হামলায় নারী শ্রমিক সহ অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে বাহুবল হাসপাতাল সহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনটি ঘটেছে হবিগঞ্জের বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের আব্দাকামাল নামক স্থানে অবস্থিত আকিজ ভেঞ্চার ফ্যাক্টরীতে। গতকাল বুধবার থেকে শ্রমিকরা নিয়ম অনুযায়ী বেতনস্কেল পাওনা, নামাজের স্থান দেওয়া সহ ৭ দফা দাবীতে আন্দোলনে নামে শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে দাবী আদায়ে বিভিন্ন স্লোগান দেয়া অবস্থায় ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় নারী শ্রমিকসহ কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন।

আহত শ্রমিকরা জানান, হামলাকারীরা আকিজ বেঞ্চার ফেক্টরীর ডিজিএম নুরুজ্জামান চৌধুরী এডমিন হাবিবুর রহমানের লোক। তারা ভাড়াঠিয়া লোকদের মাধ্যমে আমাদের আন্দোলনকে ন্যাসাৎ করতে এমন হামলা চালিয়েছেন।

আহত নারী শ্রমিক ফারজানা কেঁদে কেঁদে জানান, পাঁচ বছর ধরে কাজ করছেন একটি টাকা বেতন বাড়েনি, বেতন বাড়ানোর দাবি নিয়ে যখন আমরা গেইটের সামনে আন্দোলন করছি তখন ডিজিএম নুরুজ্জামান এডমিন হাবিবুর রহমান আদিত্যপুরের কাজল, আব্দাকামালের শফিকের নেতৃত্বে দা লাঠি নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে।

এ বিষয়ে ফ্যাক্টরীর ডিজিএম নুরুজ্জামান চৌধুরীর সাথে কথা বলতে চাইলে তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন বলে জানান গেইটে দায়িত্বে থাকা আনসার সদস্যরা।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকরা যদি অভিযোগ দেয় তবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন