বাহুবলে শিক্ষার্থীদের চাপের মুখে ৪ শিক্ষকসহ ৫জন বরখাস্ত
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

বাহুবলে শিক্ষার্থীদের চাপের মুখে ৪ শিক্ষকসহ ৫জন বরখাস্ত

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৯/২০২৪ ০৬:২৬:১৯ পূর্বাহ্ন

বাহুবলে শিক্ষার্থীদের চাপের মুখে ৪ শিক্ষকসহ ৫জন বরখাস্ত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষক ও ১জন নিরাপত্তা কর্মী বরখাস্ত করলেন স্কুলের প্রধান শিক্ষক স্বপন চন্দ্র পাল।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের রুমে গিয়ে শিক্ষকের বরখাস্ত দাবী করলে আইনুল ইসলাম নামের এক সহকারী  শিক্ষককে স্থায়ী ভাবে বহিষ্কার করেন। এসময় মঞ্জুর আলী, ইকবাল হোসেন, কলসুমা আক্তার ও নিরাপত্তা কর্মী লোকমান হোসেনকে বিভিন্ন অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করেন তিনি।

শিক্ষক আইনুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে বাধ্য হয়েই তাকে বরখাস্ত করা হয়। অন্যান্য শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্তকৃত শিক্ষক আইনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি পুরোটাই ষড়যন্ত্রের স্বীকার।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক স্বপন চন্দ্র পাল  বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে এলাকার জনপ্রতিনিধিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন