আমরা উত্তম হব অধম হব না: জিকে গউছ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

আমরা উত্তম হব অধম হব না: জিকে গউছ

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৪ ০৫:০৬:১৪ পূর্বাহ্ন

আমরা উত্তম হব অধম হব না: জিকে গউছ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষে  নগদ অর্থ প্রদান  করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর ) সকাল সারে ৯ টার দিকে উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয় মাঠে।

তারেক রহমানের পক্ষে প্রধান অতিথি হিসেবে  বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কমিটির সম্পাদক (সিলেট বিভাগ) ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র  আলহাজ্ব জিকে গউছ  এ অর্থ  বিতরন  করেন।

এ সময় আলহাজ্ব জিকে গউছ বলেন, ‘তারেক রহমানের আহ্বানে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি।  যারা পুলিশ পাহারা মিটিং করেছে অন্যদেরকে মিটিং করতে দেয় নাই তাদের অবস্থান আজ কোথায়, আমরা নিজেরা কোন অন্যায় কাজ করবো না অন্যকেও অন্যায় কাজ করতে দেব না, আমরা উত্তম হব অধম হবো না।

লাখই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ মিয়ার সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  এডভোকেট মোঃ শামছুল ইসলাম এর পরিচালনায়।

বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, উপজেলা  বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ,জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতুকে, বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দীন, লাখাই  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আরিফ আহাম্মদ রুপন,  বিএনপি নেতা এডভোকেট আইতুল ইসলাম,  উপজেলা বিএনপি নেতা আব্দুল আউয়াল ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তাজুল মোল্লা, বিএনপি নেতা মোহাম্মদ শাহজান মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল রহমান,  যুবদলের  তাউজ মিয়া,  মাহবুবুর  আলম মালু, উপজেলা জাসাস সভাপতি তোফাজ্জল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাচ্চু, মিয়া লাখাই  ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খসরু।

উপস্থিতি ছিলেন  উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত,  লাখাই ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বি এইচ এম রানা,  উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ আজম,  বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০৮টি পরিবারকে নগদ ১ হাজার টাকা করে বিতরণ করছেন আলহাজ্ব জি কে গউছ সহ দলীয় নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন