‘প্রাক্তনের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল রাখির’
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৩ AM

‘প্রাক্তনের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল রাখির’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৩ ১০:৫৩:৩১ AM

‘প্রাক্তনের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল রাখির’

ছবি: সংগৃহীত


বিয়ের এক বছর পার না হতেই বিচ্ছেদের পথে হেঁটেছিলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত ও আদিল খান। তাদের দুজনের সম্পর্কের শেষটা গড়িয়েছিল আদালত পর্যন্ত।

এখনও চলছে বিবাহ বিচ্ছেদ মামলা। স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনসহ একাধিক অভিযোগ এনেছেন রাখি। যদিও আদিল শুরু থেকেই চুপ ছিলেন। কিন্তু এবার স্ত্রীর বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি।

ভালোবেসে একসাথে শুরু হয়েছিল দু’জনের পথচলা। বিয়ের কয়েক মাসের মাথায় সেই সম্পর্কে চিড় ধরে। এরপর রাখির অভিযোগের ভিত্তিতে আদিলকে গ্রেফতারও করে পুলিশ। সেখান থেকে জামিনে মুক্তি পেয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখির বিরুদ্ধে বিস্ফোরক কিছু অভিযোগ সামনে এনেছেন তিনি।

আদিলের দাবি, রাখির মতো মেয়ে সম্পর্কে কথা বলাও ক্ষতিকর। তার ভাষ্য, ‘রাখির মতো মেয়েরা সব করতে পারে। আমাদের সংবিধান এমনভাবে নারীদের সুরক্ষা দেয়, যেখানে তারা ‘ধর্ষণ’ বলে চিৎকার করে উঠলেও আমাদের (পুরুষদের) গ্রেফতার হতে হয়।

আদিলের দাবি, তার সঙ্গে সম্পর্কে আসার পরও প্রাক্তন স্বামী রীতেশের সঙ্গে বিয়ের কথা চেপে যান রাখি। প্রাক্তনের সঙ্গে যোগাযোগও রাখতেন তিনি। এমনকি কাজের কথা বলে যুক্তরাজ্যে গিয়ে রীতেশের সঙ্গে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছিলেন তিনি।

আদিল বলেন, ‘রাখি ও রীতেশের চ্যাট পড়ে আমি এই বিষয়গুলো জানতে পারি। যেখানে রাখি রীতেশকে জানায়, সে আমাকে বিয়ে করে ভুল করেছে।’ রীতেশের থেকে আর্থিক সহযোগীতা নিতেন রাখি, এমনটাও দাবি করেছেন আদিল। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী