মঙ্গল অভিযানে বিদেশি বিজ্ঞানীদের অংশগ্রহণের আহ্বান
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০১ PM

মঙ্গল অভিযানে বিদেশি বিজ্ঞানীদের অংশগ্রহণের আহ্বান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৪ ১০:৪৭:৩৪ AM

মঙ্গল অভিযানে বিদেশি বিজ্ঞানীদের অংশগ্রহণের আহ্বান

ফাইল ছবি


মনুষ্যবিহীন নভোযানের মাধ্যমে মঙ্গল গ্রহের নমুনা নিয়ে আসতে ২০২৮ সালে অভিযানে যাবে থিয়েনওয়েন-৩ মিশন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পূর্ব চীনের আনহুই প্রদেশের হুয়াংশান শহরে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক ডিপ স্পেস অনুসন্ধান সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন মিশনের প্রধান নকশাকার লিউ চিচোং। মিশনের প্রাথমিক লক্ষ্য হবে—মঙ্গলে জীবনের লক্ষণ অনুসন্ধান করা।

এ মিশনের জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান লিউ। তিনি বলেন, আন্তর্জাতিক গবেষকরা চাইলে পেলোড ডিজাইন, নমুনা সংগ্রহ ও ডেটা বিশ্লেষণের কাজে চীনের সঙ্গে যোগ দিতে পারবেন।

চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের মিশন পরিকল্পনাকারীরা জানিয়েছেন, থিয়েনওয়েন-৩ প্রোবের চারটি উপাদান থাকবে— ল্যান্ডার, অ্যাসেন্ডার, অরবিটার এবং একটি রিএন্ট্রি মডিউল। হাইনানের ওয়েনছাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে মার্চ-৫ হেভি-লিফট ক্যারিয়ার রকেটে করে যাত্রা করবে এই মিশন। সব পরিকল্পনামাফিক চললে এটাই হবে মঙ্গল থেকে পৃথিবীতে আসা প্রথম নমুনা। মঙ্গলের ভূ-তত্ত্ব ও অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে আরও জানতে এবং গ্রহটির বায়ুমণ্ডলীয় চক্র বুঝতে ওই নমুনা সাহায্য করবে বিজ্ঞানীদের।

২০২০ সালের জুলাই মাসে চীন প্রথম মঙ্গল গ্রহ অভিযানে থিয়েনওয়েন-১ মিশন পাঠিয়েছিল।


জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির