মেয়ে ও জামাইকে নদীতে ফেলে দিতে বললেন মহারাষ্ট্রের মন্ত্রী
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০০ PM

মেয়ে ও জামাইকে নদীতে ফেলে দিতে বললেন মহারাষ্ট্রের মন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৪ ০৭:০৭:৩৭ AM

মেয়ে ও জামাইকে নদীতে ফেলে দিতে বললেন মহারাষ্ট্রের মন্ত্রী

ছবি: সংগৃহীত


ভারতের মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন মন্ত্রী এবং প্রবীণ এনসিপি নেতা ধর্মরাওবাবা আত্রাম তার মেয়ে ভাগ্যশ্রী এবং জামাই ঋতুরাজ হালগেকরকে ‘বিশ্বাসঘাতকতার’ জন্য প্রাণহিতা নদীতে ফেলে দিতে বলেছেন।

মেয়ে ও মেয়ের জামাই এনসিপির আরেক অংশ শরদ পাওয়ারের নেতৃত্বাধীন দলে যোগ দিতে পারে এমন খবর প্রকাশের পর তিনি এ কথা বলেছেন। আত্রাম শনিবার দলের জাতীয় সভাপতি এবং উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের উপস্থিতিতে এই মন্তব্য করেছেন।

এনসিপির এই নেতা বলেছেন, ‘মানুষ দল ছাড়লেও তাদের দিকে নজর দেওয়ার দরকার নেই। আমাদের পরিবারের কিছু লোক আমার রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্য দলে যোগ দিতে চায়। ৪০ বছর ধরে রাজ্য রাজনীতিতে মানুষ ভাঙন ধরাচ্ছে। এখন শারদ পাওয়ার গ্রুপের নেতারা আমার বাড়ি ভাগ করে আমার মেয়েকে আমার বিরুদ্ধে দাঁড় করাতে চায়। আমার জামাই ও মেয়েকে বিশ্বাস করবেন না।’

আত্রাম জামাই ও মেয়ের দিকে ইঙ্গিত করে বলেন, ‘এই লোকেরা আমাকে অপদস্থ করেছে। সবাই যেন তাদের প্রাণহিতা নদীতে ফেলে দেয়। তারা আমার মেয়েকে তাদের পাশে নিয়ে যাচ্ছে এবং তাকে তার বাবার বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। যে মেয়ে তার বাবার মেয়ে হতে পারেনি সে কিভাবে তোমার হবে? এটা নিয়ে ভাবতে হবে। সে তোমার কী বিচার করবে? তাদের বিশ্বাস করবেন না। রাজনীতিতে, আমি এটিকে আমার মেয়ে, ভাই বা বোন হিসেবে দেখব না।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির