শায়েস্তাগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে উপদেষ্টা ফারুক ই আজম
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে উপদেষ্টা ফারুক ই আজম

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/০৯/২০২৪ ০৯:৪৫:০৯ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে উপদেষ্টা ফারুক ই আজম

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর শহর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

শনিবার বেলা সাড়ে ১২ টায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির রেস্ট হাউজে পৌঁছে সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত বৈঠক করেন।

 এরপর দুপুর পৌনে ২ টায় শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে যান। সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেন। এসময় বন্যা ক্ষতিগ্রস্ত বাধ মেরামতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এবং পরবর্তীতে স্থায়ীভাবে সমস্যা সমাধানে প্রকল্প গ্রহণে স্থানীয়দের সাথে সমন্বয় করে মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণের জন্য ভারপ্রাপ্ত জেলা প্রশাসককে নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, পুলিশ সুপার মো. রেজাউল হক খান, উপজেলা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেন, বন্যা আক্রান্তদের পুনর্বাসন আমরা পদ্ধতিগতভাবে করছি। এটার জন্য কেন্দ্রীয়ভাবে কমিটি করা হয়েছে। জেলা এবং উপজেলা পর্যায়ে কমিটি করা হবে। সেখানে প্রশাসন, স্থানীয় জনগণ এবং স্টকহোল্ডাররা থাকবেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন