সুইজারল্যান্ডের ইয়ুংফ্রাউ ম্যারাথনে দৌড়ালেন বাংলাদেশি শিব শংকর
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫৮ AM

সুইজারল্যান্ডের ইয়ুংফ্রাউ ম্যারাথনে দৌড়ালেন বাংলাদেশি শিব শংকর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৪ ০৩:১১:৪৭ AM

সুইজারল্যান্ডের ইয়ুংফ্রাউ ম্যারাথনে দৌড়ালেন বাংলাদেশি শিব শংকর

ছবি: সংগৃহীত


সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর পর্বতমালা ইন্টারলাকেনে শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রায় ৪ হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ম্যারাথনগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইয়ুংফ্রাউ ম্যারাথন। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ৪২.২ কিলোমিটার পাহাড় পর্বত ও উঁচুনিচু পথ বেয়ে বাংলাদেশের পতাকা হাতে ফিনিশিং লাইন শেষ করেছেন শিব শংকর। এটি তার ব্যক্তিগত ১৩০তম আন্তর্জাতিক ম্যারাথন।

জার্মানির প্রতিবেশী দেশ সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার অন্যতম একটি উচ্চতম পর্বত হলো ইয়ুংফ্রাউ। যার উচ্চতা ৪ হাজার মিটারেরও বেশি। ম্যারাথনটি লাউটারব্রুনেন থেকে শুরু করে আইগারগ্লেটশার নামক স্থানে এসে শেষ করতে শিব শংকর সময় নিয়েছেন প্রায় চার ঘণ্টা।

দৌড় শেষে শিব শংকর পাল বলেন, বিশ্বের সবচেয়ে অসাধারণ পর্বতমালার একটি এই ইয়ুংফ্রাউ পর্বত। এখানে লাল সবুজের পতাকা হাতে প্রতিবছরই দৌড়াই। ভীষণ ভালো লাগে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই আনন্দ দেশের নতুন প্রজন্মের অ্যাথলেটদের দিতে চাই।

ঢাকার নবাবগঞ্জে জন্ম নেওয়া ৫৯ বছর বয়সী শিব শংকর পাল জার্মানির মিউনিখ শহরের একজন সফল ব্যবসায়ী। তিনি বিশ্বব্যাপী আন্তর্জাতিক ম্যারাথনগুলোতে অংশ নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা তুলে ধরেন। শিব শংকরই একমাত্র বাংলাদেশি যিনি আন্তর্জাতিক নানা ম্যারাথনে শতাধিকবার অংশ নিয়ে গৌরবের সঙ্গে শেষ করেছেন। এখন তার লক্ষ্য একটিই, দেশের পতাকা হাতে কমপক্ষে ১৫০ ম্যারাথনের মাইলফলক অর্জন করা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির