মাধবপুরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রবাসী খু ন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

মাধবপুরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রবাসী খু ন

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৪ ১০:৪৬:২৩ পূর্বাহ্ন

মাধবপুরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রবাসী খু ন

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাতার প্রবাসী ফারুক মিয়া(৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন ।এ ঘটনায় একই সঙ্গে তার ভাতিজা রবি মিয়া গুরুতর আহত হয়েছেন।

আজ (৯ সেপ্টেম্বর)সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বহরা ইউনিয়নের দলগাও গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ফারুক মিয়া মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের দলগাও গ্রামের আব্দুল মালেকের ছেলে। গুরুতর আহত রবি মিয়া ওই গ্রামের আনোয়ার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী,নিহত ফারুকের খালাতো ভাই আনোয়ার আলী জানান,ফারুক মিয়া ও একই গ্রামের হামিদ মিয়া গংদের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলছিল।ফারুক মিয়া জমিতে লাগানো গাছ কাটতে গেলে হামিদ মিয়া গংরা বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয় কয়েকজন মুরুব্বি বিষয়টি মিমাংসার জন্য উভয় পক্ষ নিয়ে সোমবার মাগরিব নামাজের পরে একটি সালিশ বৈঠকে বসে।সালিশের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন ফারুক মিয়া ও তার খালাতো ভাইয়ের ছেলে রবি মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।মুমূর্ষু অবস্থায় স্বজনরা ফারুক মিয়া ও রবি মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তারেক উজ জামান ফারুক মিয়াকে মৃত ঘোষণা করেন এবং মুমূর্ষু অবস্থায় রবি মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল প্রেরণ করেন। নিহত ফারুক মিয়া কাতার প্রবাসী। তিনি প্রায় ১৫ দিন পূর্বে কাতার থেকে ছুটিতে বাড়ি এসেছিলেন।

মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছ

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার