ছবি: নিজস্ব
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় কাতার প্রবাসি ফারুক মিয়াকে হত্যার ঘটনায় মঙ্গলবার মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে উপজলার দলগাও গ্রাম থেকে সফর চান ও আরব চান নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে দলগাও গ্রামের ফারুক মিয়া ও প্রতিবেশি হামিদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ফারুক মিয়া বিরোধপূর্ণ জমি থেকে গাছ কাটতে গেলে হামিদ মিয়ার সমর্থকরা বাধা দেন। তাদের বিরোধটি শালিস নিষ্পত্তি করতে গ্রামের লোকজন গত সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সালিশ বৈঠকে বসেন। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায় উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পরে। হামিদ মিয়ার লোকজনের হামলায় কাতার প্রবাসি ফারুক মিয়া গুরুতর আহত হলে হাসপাতাল নেওয়ার পথে মারা যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান জানান,এ ঘটনায় ফারুক মিয়ার স্ত্রী শারমিন আক্তার বাদি হয়ে থানায় এজাহার দাখিল করেছেন।পুলিশ দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




