মাধবপুরে দেশীয় অ স্ত্র স হ ৪ আন্তজেলার ৪ ডা কা ত গ্রে*প্তার
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

মাধবপুরে দেশীয় অ স্ত্র স হ ৪ আন্তজেলার ৪ ডা কা ত গ্রে*প্তার

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৪ ০৫:২৪:২৩ পূর্বাহ্ন

মাধবপুরে দেশীয় অ স্ত্র স হ ৪ আন্তজেলার ৪ ডা কা ত গ্রে*প্তার

ছবি: নিজস্ব


হবিগঞ্জের  মাধবপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন চুনারুঘাট উপজেলার  উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামের মোঃজালাল উদ্দিনের ছেলে সালমান উদ্দিন (৩৩),শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর এলাকার মৃত জলফু মিয়ার ছেলে মোঃস্বপন মিয়া(৩১),মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর গ্রামের আলেক চৌধুরীর ছেলে জীবন চৌধুরী (২৫),একই উপজেলার হারিছপুর গ্রামের মোঃসোয়াব আলীর ছেলে মোঃনাসির মিয়া(৫৬)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ ৩৪ হাজার টাকা,২ টি মোবাইল ফোন একটি প্রাইভেট কার ও ডাকাতি কাজে ব্যবহৃত দুটি ধারালো রাম দা উদ্ধার করা হয়।

মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৬ সেপ্টেম্বর আনুমানিক রাত ১২ টার দিকে সিলেটের স্থানীয় বাসিন্দা মছরুর আহমেদ তার মেয়ের জামাই বিদেশযাত্রী ওমর মোস্তফাসহ পরিবারের ৮ জন সদস্য ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে একটা মাইক্রোবাস যোগে রওয়ানা হয়।পরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকায় পৌছালে উল্লেখিত ডাকাত দলের সদস্যসহ আরও অজ্ঞাত ১০-১২ জন ডাকাত তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে ও মছরুর আহমেদের মাইক্রোবাস ছিনতাই করে এবং তাদের হাত, মুখ বেধে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ফয়েজাবাদ নামক স্থানে নিয়ে যায়।ওই সময় তাদের সাথে থাকা নগদ প্রায় ৮১ হাজার টাকা,১০ ভরি স্বর্ণালংকার,৮টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। 

এ ঘটনায় মাধবপুর থানায় মছরুর আহমেদ বাদি হয়ে একটি মামলা করেন। মামলা আমলে নিয়ে আসামীদের ধরতে মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ১১ সেপ্টেম্বর বুধবার ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জন ডাকাতকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৪ হাজার টাকা,২ টি মোবাইল ফোন একটি প্রাইভেট কার ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ধারালো রাম দা উদ্ধার করা হয়।

মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, আসামিদের গ্রেফতার করে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।বাকী আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার