টাইফুন ইয়াগি: ভিয়েতনামে নিহতের সংখ্যা বেড়ে ২২৬
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০০ PM

টাইফুন ইয়াগি: ভিয়েতনামে নিহতের সংখ্যা বেড়ে ২২৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৪ ১০:৩৪:৩৯ AM

টাইফুন ইয়াগি: ভিয়েতনামে নিহতের সংখ্যা বেড়ে ২২৬

ছবি: সংগৃহীত


সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে নিহতের সংখ্যা বেড়ে ২২৬ এ পৌঁছেছে। এছাড়া এখনো শতাধিক লোক নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।

শনিবার টাইফুন ইয়াগি ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানে। এটি ৩০ বছরের মধ্যে ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় এবং চলতি বছর এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো শতাধিক লোক নিখোঁজ রয়েছে। এছাড়া সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঝড়ের আঘাতে আহত হয়েছেন ৮০০ জন মানুষ।

বৃহস্পতিবার রাজধানী হ্যানয়ের বেশ কয়েকটি জেলা প্লাবিত ছিল। তবে দিনের শেষের দিকে আবহাওয়া সংস্থা জানিয়েছে, বন্যার পানির চাপ হ্রাস পেয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির