নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের সাধারণ সভা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৯/২০২৪ ০৬:২৯:৪৭ পূর্বাহ্ন

নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের সাধারণ সভা

ছবি: নিজস্ব


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা শাখার আওতায় নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের সাধারণ সভা শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় নবীগঞ্জ বাজারের সোনাকনি অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বন্যা, নদী ভাঙ্গন, অগ্নিকান্ড, প্রচন্ড শীত দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরী ভিত্তিতে খাদ্য সামগ্রী, ঔষধপত্র, বস্ত্র, অস্থায়ী আশ্রয় সামগ্রী প্রদান এবং উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা ইকবাল হোসেন তালুকদার ও দলনেতা ২ মোঃ আসাদুজ্জামান সজল এর সঞ্চালনায় এই সভায় উপস্থিত ছিলেন, মোঃ সাইফুর রহমান চৌধুরী দলনেতা ১, ফয়ছল আহমেদ বিভাগীয় প্রধান ( দূর্যোগ ও মানবিক সাড়া প্রদান), জাকারিয়া আহমেদ বিভাগীয় উপ- প্রধান ( দূর্যোগ ও মানবিক সাড়া প্রদান), মোঃ সামাদুজ্জামান তারেক বিভাগীয় প্রধান (আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), মোঃ কাউছার মিয়া চৌধুরী বিভাগীয় উপ-প্রধান (আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), রেদুয়ানুল হক চৌধুরী বিভাগীয় প্রধান (প্রশিক্ষণ ও সহ-শিক্ষা), মোঃ নুরুজ্জামান তালুকদার সজীব বিভাগীয় উপ-প্রধান (প্রশিক্ষণ ও সহ-শিক্ষা), প্রিতম দেব বিভাগীয় উপ-প্রধান (স্বাস্থ্য সেবা), শেখ জায়েদুল আবেদিন বিভাগীয় উপ-প্রধান (তহবিল সংগ্রহ)।

নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা ইকবাল হোসেন তালুকদার বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে দেশে সংঘটিত বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ সকল মানবিক সহায়তা কার্যক্রমে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা শাখার আওতায় নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার