শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজে ডিগ্রি কোর্স চালুর আশ্বাস
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজে ডিগ্রি কোর্স চালুর আশ্বাস

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০৯/২০২৪ ০৮:০৯:৩৪ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজে ডিগ্রি কোর্স চালুর আশ্বাস

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য ড. এএসএম আমানুল্লাহ ফেরদৌস। কলেজের সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে দ্রুত ডিগ্রি কোর্স চালর আশ্বাস প্রদান করেন তিনি।

শুক্রবার দুপুরে কলেজে উপাচার্যকে স্বাগত জানান কলেজের গভর্ণিং বডির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা, কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। তিন একর জায়গা, সাত শতাধিক শিক্ষার্থী, ক্যাম্পাসের সৌন্দর্যসহ সার্বিক পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। হবিগঞ্জের দক্ষিণাঞ্চলে নারীদের উচ্চ শিক্ষার স্বতন্ত্র প্রতিষ্ঠানের দ্বার উন্মোচন করতে জহুর চান বিবি মহিলা কলেজে অনার্সসহ ডিগ্রি কোর্স চালুর যৌক্তিকতা তুলে ধরেন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

উপাচার্য কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবিরের প্রশংসা করে  ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। কলেজে দ্রুত ডিগ্রি কোর্স চালুর আশ্বাস প্রদান করেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার