গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত মাধবপুরে বিক্ষোভ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত মাধবপুরে বিক্ষোভ

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৪ ০৪:১১:২১ পূর্বাহ্ন

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত মাধবপুরে বিক্ষোভ

ছবি: নিজস্ব


 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সপরিবারে আহত ও কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হওয়ার প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় মাধবপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-সিলেট মহাসড়ককের উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করা হয়। এসময় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আলমগীর কবির সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জনি পাঠান, সদস্য সচিব এমদাদুল হক সুজন ও স্বেচ্ছাসেবক ও যুবদলের নেতাকর্মীরা । অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জসিম শিকদার, যুবদল নেতা হাজী রুবেল আহমেদ, রনি আহমদে,পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া, যুগ্ম আহ্বায়ক ইমন খান, আশরাফুল ইসলাম খান শাকিল, দিপুসহ প্রমূখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার