পাকিস্তানের চেয়ে ২টি প র মা ণু অ*স্ত্র বেশি রয়েছে ভারতের
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

পাকিস্তানের চেয়ে ২টি প র মা ণু অ*স্ত্র বেশি রয়েছে ভারতের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ০৯:১০:২১ পূর্বাহ্ন

পাকিস্তানের চেয়ে ২টি প র মা ণু অ*স্ত্র বেশি রয়েছে ভারতের

ফাইল ছবি


পাকিস্তানের চেয়ে ভারতের দুটি পরমাণু অস্ত্র বেশি আছে। সম্প্রতি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত ভারতের অস্ত্রাগারে ১৭২টি পরমাণু অস্ত্র রয়েছে। পাকিস্তানের অস্ত্রাগারে পরমাণু অস্ত্রের সংখ্যা ১৭০টি। দুটি দেশই ২০২৩ সাল থেকে পরমাণু অস্ত্র বাড়ানোর উপর বিশেষ জোর দিচ্ছে। ভারত কতগুলো পরমাণু অস্ত্র বাড়াচ্ছে তার দিকেই নজর রাখছে পাকিস্তান। ভারত জোর দিচ্ছে দূরপাল্লা অস্ত্র বাড়ানোর দিকে। এর দেখাদেখি পাকিস্তানও সেই পথ ধরার চেষ্টা করছে। তবে উদ্বেগের বিষয় হল, এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে দ্রুত হারে পরমাণু অস্ত্র বাড়াচ্ছে চীন।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ান ফেডারেশন, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, গণতান্ত্রিক জনগণ

রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে, বা উত্তর কোরিয়া) এবং ইসরায়েলের কাছে প্রায় ১২ হাজার ১২১টি পারমাণবিক অস্ত্র ছিল। এর মধ্যে ৯ হাজার ৫৮৫টি যুদ্ধক্ষেত্রে দ্রুত মোতায়েনের জন্য প্রস্তুত। 

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। বিশ্বের মোট পরমাণু অস্ত্রের ৯০ শতাংশই রয়েছে এই দুই দেশের কাছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী