মাঝ আকাশে উড়োজাহাজে বাংলাদেশি যাত্রীর মৃ ত্যু
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৯ PM

মাঝ আকাশে উড়োজাহাজে বাংলাদেশি যাত্রীর মৃ ত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৪ ০৩:২৫:১৭ AM

মাঝ আকাশে উড়োজাহাজে বাংলাদেশি যাত্রীর মৃ ত্যু


বিদেশে যাওয়ার পথে মাঝ আকাশে উড়োজাহাজে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ঢাকা থেকে হংকং যাওয়ার পথে তিনি মারা যান।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা থেকে হংকংগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে অজ্ঞান হয়ে ৪৭ বছর বয়সী এক বাংলাদেশি যাত্রী মারা গেছেন

হংকং পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৮টার দিকে তারা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আসা সিএক্স৬৬২ ফ্লাইটে এক যাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ার খবর পান। পরে কর্মকর্তারা ওই যাত্রীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, বাংলাদেশি ওই যাত্রীর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে স্থানীয় সময় রাত ২টায় ছেড়ে যায় ফ্লাইটটি। এরপর এটি বুধবার সকাল ৭টা ৪৯ মিনিটে হংকংয়ে পৌঁছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে হংকং থেকে মুম্বাইগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে টেক অফের কিছুক্ষণ আগে এক জার্মান যাত্রী মারা যান। ওই যাত্রী ঢলে পড়লে বিমানের ক্রুরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির