মায়ের দ্বিতীয়বার বিয়ে দিলেন অভিনেতা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২০ AM

মায়ের দ্বিতীয়বার বিয়ে দিলেন অভিনেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৩ ০৭:১৭:২৪ AM

মায়ের দ্বিতীয়বার বিয়ে দিলেন অভিনেতা

ছবি: সংগৃহীত


অভিনেতা সিদ্ধার্থ চন্দ্রশেখর মায়ের দ্বিতীয়বার বিয়ে দিলেন। বুধবার (২৩ আগস্ট) মা সীমা চন্দ্রশেখরের দ্বিতীয় বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এ তথ্য জানান সিদ্ধার্থ। তারপর থেকে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই অভিনেতা।

মারাঠি বিনোদন জগতের অতি পরিচিত নাম সিদ্ধার্থ চন্দ্রশেখর। সম্প্রতি তিনি তার মায়ের দ্বিতীয়বার বিয়ে দিয়েছেন। সিদ্ধার্থ ইনস্টাগ্রামে এ ঘটনার কথা জানিয়েছেন। ছবির ক্যাপশনে সিদ্ধার্থ লেখেন, ‘হ্যাপি সেকেন্ড ইনিংস মা। আমার কখনো মনে হয়নি, তোমারও কাউকে দরকার। তোমার যে সন্তানদের বাদ দিয়ে জীবন আছে, সে কথা টের পাইনি। তোমারও তো নিজের একটা জগৎ থাকা উচিত। আর কত দিন তুমি একা থাকবে? তুমি এতদিন সবার জন্য ভেবেছ। এখন থেকে তুমি নিজের কথাও ভাববে; তোমার নতুন সঙ্গীর কথাও ভাববে। তোমার সন্তানরা সব সময় তোমার পাশে থাকবে।’

নিজের বিয়ের কথা স্মরণ করে সিদ্ধার্থ লেখেন, ‘বিশাল আয়োজন করে তুমি আমার বিয়ে দিয়েছিলে। এবার আমার পালা তোমার জন্য একই কাজ করার। আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক বিয়ের ঘটনা হলো, আমার মায়ের বিয়ে। আই লাভ ইউ মা। হ্যাপি ম্যারিড লাইফ।’

এই পোস্টের পরই সিদ্ধার্থকে অনেকেই ভালোবাসা জানান। অনেকেই তার এ আচরণের প্রশংসা করেছেন। অনেকেই লেখেন, এমন আচরণ শুধু সেই সন্তানের পক্ষেই করা সম্ভব, যে তার মাকে খুব ভালোবাসে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী