ব্ল্যাকআউটের তিন ঘন্টা পর মৌলভীবাজারে পল্লী বিদ্যুৎ সরবরাহ চালু
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

ব্ল্যাকআউটের তিন ঘন্টা পর মৌলভীবাজারে পল্লী বিদ্যুৎ সরবরাহ চালু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৪ ০৮:২৪:৩৫ পূর্বাহ্ন

ব্ল্যাকআউটের তিন ঘন্টা পর মৌলভীবাজারে পল্লী বিদ্যুৎ সরবরাহ চালু

ছবি: নিজস্ব


প্রায় তিনঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর মৌলভীবাজার জেলার  বিদ্যুৎ সরবরাহ চালু করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৪৫ হাজার কর্মকর্তা কর্মচারীদের দুই দফা দাবি আদায় না হওয়ায় ও কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত ও গ্রেপ্তারের প্রতিবাদে ব্ল্যাকআউট কর্মসূচিতে গিয়েছিলেন তারা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু হয়। বিকাল ৩টা থেকে একযোগে সারা বাংলাদেশের মতো মৌলভীবাজার জেলার সবকটি উপজেলায় কমপ্লিট শাটডাউনের হুশিয়ারি দিয়ে ব্ল্যাকআউটে নেমেছেন পল্লী বিদ্যুৎ সমিতি।  দাবি না মানা পর্যন্ত শার্টডাউন থাকবে বলে জানান তারা।  এতে করে বিকেল ৩টা থেকে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার গ্রাহক। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বাসা বাড়ী বিদুৎ না থাকায় সীমাহীন দূর্ভোগে পড়েন জেলার বাসিন্দারা৷

এদিকে পর্যটন অধ্যূষিত শ্রীমঙ্গল উপজেলা সম্পূর্ণ পল্লী বিদ্যুৎ এর উপর নির্ভরশীল হওয়ায় বিপাকে পড়েছিলেন হোটেল রিসোর্ট ব্যবসায়ীরা।  সন্ধ্যার পর থেকেই নেমে আসে ঘুর অন্ধকার।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিরি জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, তিনটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রেীয় কর্মসূচির অংশ হিসেবে বন্ধ ছিলো। শুধু মৌলভীবাজার জেলা না সারা বাংলাদেশেই এখন চালু হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ, আ/টক ২
সিলেটে ২২ লাখ টাকার চো/রাই পণ্য জ/ব্দ
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু