কুলাউড়ায় কুখ্যাত ডা কা ত ইকবাল গ্রে প্তা র
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

কুলাউড়ায় কুখ্যাত ডা কা ত ইকবাল গ্রে প্তা র

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ০৪:০৭:৫৫ পূর্বাহ্ন

কুলাউড়ায় কুখ্যাত ডা কা ত ইকবাল গ্রে প্তা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় কুখ্যাত ডাকাত ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার ভাটেরা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইকবাল ওই ইউনিয়নের ইসলামনগর গ্রামের মৃত ছিলিক মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার গভীররাতে থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান, হেমায়েত হোসেন ও এএসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ভাটেরা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ভাটেরা এলাকা থেকে কুখ্যাত ডাকাত ইকবালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি মো. গোলাম আপছার বলেন, গ্রেপ্তারকৃত ইকবালের বিরুদ্ধে ৫টি ডাকাতি, ৩টি অস্ত্র, ২টি চুরির মামলা রয়েছে। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ, আ/টক ২
সিলেটে ২২ লাখ টাকার চো/রাই পণ্য জ/ব্দ
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু