বড়লেখায় ৩১ বোতল ভারতীয় মা দ ক সহ গ্রে প্তা র ১
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

বড়লেখায় ৩১ বোতল ভারতীয় মা দ ক সহ গ্রে প্তা র ১

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৪ ০৮:৫৯:১৮ পূর্বাহ্ন

বড়লেখায় ৩১ বোতল ভারতীয় মা দ ক সহ গ্রে প্তা র ১

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় ৩১ বোতল ভারতীয় হুইস্কিসহ আশু দাস (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (২০ নভেম্বর) রাতে জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে  ও সেনাবাহিনীর ১৭ সদস্যের সমন্বয়ে রেইডিংপার্টি টিম গঠন করে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার দাসের বাজার ইউনিয়নের মালিশ্রী গ্রামের মৃত দারিকা দাসের ছেলে। 

মামলার এজহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশু দাসের বাসায় অভিযান চালায় সেনাবাহিনী। তার টিনের ছাউনিযুক্ত পুরো বাড়ি ঘেরাও করে সেনাবাহিনী। এসময় সেনাবাহিনীর  উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আশু দাসকে গ্রেপ্তার করা হয় এবং খাটের নিচের মেঝেতে একটি সিনথেটিক বস্তার ভিতর ভারতীয় তৈরি প্লাস্টিকের বোতলে Officer's Choice নামক ৩১ বোতল হুইস্কি (প্রায় ১২ লিটার) জব্দ করা হয়েছে। এ ঘটনায়  থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে ২০১৮, (সংশোধিত-২০২০) একটি মামলা রুজু হয়েছে। 

মৌলভীবাজারের জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেন বৃহস্পতিবার সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে মাদক ব্যবসায়ী আশু দাসের বাড়িতে অভিযান চালাই।এসময় ৩১ বোতল ভারতীয় হুইস্কি সহ তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বড়লেখা থানায় একটি মামলা হয়েছে। 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম দুপুরে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ব্যবসায়ী আশু দাসেকে ৩১ বোতল ভারতীয় হুইস্কি সহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি