কমলগঞ্জে গণপি টু নিতে 'ডা কা ত' নি হ ত, আ ট ক ৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে গণপি টু নিতে 'ডা কা ত' নি হ ত, আ ট ক ৩

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১১/২০২৪ ০২:৩৯:১৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে গণপি টু নিতে 'ডা কা ত' নি হ ত, আ ট ক ৩

প্রতীকী ছবি


মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের নুরজাহান চা-বাগানে ইউপি সদস্য ছালেহ আহমদের বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে আলাল মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টায় এ ঘটনা ঘটেছে।

নিহত আলাল মিয়া সিলেট জেলার মোগলাবাজার থানার গোটাটিকর গ্রামের সোনাফর আলীর ছেলে। এ ঘটনায় আরও ২ জনকে গুরুতর আহত অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

মাধবপুর ইউপি সদস্য ছালেহ আহমদ ও এলাকাবাসী জানান, শনিবার রাত পৌনে ২টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে চা-বাগানের পাগলা ঘণ্টা পেটালে স্থানীয় চা শ্রমিকরা ডাকাতদের ঘেরাও করেন। এসময় ডাকাতরা স্থানীয় জনতার ওপর হামলা করতে এগিয়ে গেলে জনতা তাদের ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই আলাল মিয়া নামের এক ডাকাত প্রাণ হারান ও বাকিরা পালিয়ে যান। রোববার ভোরে রক্তের ছাপ দেখে চা-বাগানের ভেতর থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে আব্দুল মালেককে তীরবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে পালিয়ে আসা বাকি ডাকাতরা মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসিদ আলির ভাতিজা সেজুল মিয়ার লংগুরপাড়স্থ গ্রামের বাড়িতে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন ডাকাত পালিয়ে গেলেও সেজুল মিয়াকে আটক করা হয়। পরে রোববার সকাল ৯টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা-বাগানের সেকশন থেকে হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় শ্রীপুর গ্রামের শ্রাবণ মিয়ার ছেলে জাসিম মিয়া ওরফে জসিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় চা শ্রমিকরা। পুলিশ আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত আলাল মিয়া রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর আহত কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মালেক (৪১) ও শ্রাবন মিয়ার ছেলে জাসিম মিয়া ওরফে জসিম (৩৮) মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে আলাল মিয়া নামে এক ডাকাত নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।

তিনি আরো বলেন, জনরোষ থেকে দুই ডাকাতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতির ঘটনায় আটক ৩ জন হলেন- কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপার গ্রামের আরজদ আলীর ছেলে সেজুল মিয়া (৩৭), শ্রীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মালেক (৪১) ও শ্রাবন মিয়ার ছেলে জাসিম মিয়া ওরফে জসিম (৩৮)। আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি