মৌলভীবাজারে মা ম লা বাণিজ্যের সাথে জড়ি*তদের শা স্তি দাবি
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে মা ম লা বাণিজ্যের সাথে জড়ি*তদের শা স্তি দাবি

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১১/২০২৪ ১০:৫৩:১৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে মা ম লা  বাণিজ্যের সাথে জড়ি*তদের শা স্তি দাবি

ছবি: নিজস্ব


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে মামলা বাণিজ্যের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ জনতা। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মৌলভীবাজারে সমন্বয়ক পরিচয়দানকারী মামলা বাণিজ্যের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র প্রতিনিধি মারুফ আল হামিদী, জাবেদ রহমান, কামরুল হাসা , ফাহিম আহমদ, জনি, রহুল আমিন, কাজী মনজুর প্রমুখ। পরে তারা মৌলভীবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের একাধিক সমন্বয়কের অডিও বার্তা ও অর্থ গ্রহণের ভিডিও ভাইরাল হয়। এরপরই এসব বিষয় আলোচনায় আসে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি