শ্রীমঙ্গলে প্রথম আলো-ডেইলি স্টার নি ষি দ্ধে র দাবিতে মা ন ব ব ন্ধ ন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে প্রথম আলো-ডেইলি স্টার নি ষি দ্ধে র দাবিতে মা ন ব ব ন্ধ ন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ০৭:৫৩:৫৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে প্রথম আলো-ডেইলি স্টার নি ষি দ্ধে র দাবিতে মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসমাপ্ত জুলাইয়ের ব্যানারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় শ্রীমঙ্গল চৌমুহনী পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ এতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে জঙ্গি নাটক সাজিয়ে অসংখ্য দেশপ্রেমিক আলেম ও নাগরিকদের গুম-খুনের মূল কারিগর, পিলখানা গণহত্যার খলনায়ক উল্লেখ করে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা নিষিদ্ধের দাবি জানানো হয়।

মাওলানা জুনাইদ আহমদ জুনেদের সঞ্চালনায় হাফেজ আব্দুল কাইয়ূমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মানববন্ধনে বক্তব্য রাখেন- শ্রীমঙ্গলের জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব সৈয়দ ফয়েজ আহমদ, বিশিষ্ট মানবাধিকারকর্মী লুৎফুল হক লোকমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম, শেখ রিপন আলী ওয়ারিস, মাহবুবুর রহমান মুন্না, আলি হায়দার, মোঃ সাফরান আহমেদ ছাদী, তানজীর উজ জামান চৌধুরী (মাফী), সোলেমান হোসেন (সায়েম), নাইম আহমেদ, মোঃ ইয়ামন, কামরুল ইসলাম ওহি, ফাহিম আহমেদ প্রমূখ।

বক্তারা বলেন, এই দেশে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আলেম-উলামাদের বিরুদ্ধে জঙ্গি নাটক সাজিয়ে বিশ্বের দরবারে ইসলামকে জঙ্গিবাদের উৎপত্তিস্থল সাজাতে প্রথম আলো ও ডেইলি স্টার এককভাবে ভুমিকা রেখেছে। ইসলামী সংগঠনগুলোর সমাজসেবামূলক, মানবিক কর্মকাণ্ডগুলো কখনো তাদের পত্রিকায় প্রকাশ হয়নি। শুধু ফ্যাসিস্টদের পক্ষে মিথ্যা দালালি করেছে। বিশেষ করে ১/১১ ঘটিয়ে হাসিনা সরকারকে ক্ষমতায় এনেছে তারা।’

আমরা মনে করি, প্রথম আলো এবং ডেইলি স্টার থেকে যাওয়া মানে দেশে শেখ হাসিনার প্রেতাত্মা ঘুরে বেড়ানো এবং অগণিত ছাত্র-জনতার তাজা রক্তের সাথে গাদ্দারি করার শামিল। সুতরাং আমাদের দাবি হচ্ছে, অবিলম্বে প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো ভারতীয় পেইড প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করতে হবে। একইসংঙ্গে তাদের বিচারের মুখোমুখি করে ভবিষ্যতে এমন জীবন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অন্তরায় নিশ্চিত করতে হবে এবং দেশকে কলঙ্কমুক্ত করতে হবে।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি