মৌলভীবাজারে ষ ড় য ন্ত্র রু*খে দিতে এক টেবিলে ছাত্র সংগঠনগুলো
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ষ ড় য ন্ত্র রু*খে দিতে এক টেবিলে ছাত্র সংগঠনগুলো

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ১০:৫২:৫২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ষ ড় য ন্ত্র রু*খে দিতে এক টেবিলে ছাত্র সংগঠনগুলো

ছবি: নিজস্ব


সংহতি সপ্তাহের আহবান, অটুট রাখবো অভ্যুথান এই স্লোগান বাস্তবায়নে মৌলভীবাজারে ফ্যাসিবাদ বিরোধী ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে স্থানীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি জাকারিয়া ইমন, সুমন ভূইয়া, রুহুল আমিন, মো. ইমাজ, আফিকুল ইসলাম, মোজাম্মিল আহমদ অংশগ্রহণ করেন।

ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, সদস্য সচিব মখলিছ রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি শহর শিবিরের সেক্রটারী কাজী দাইয়ান আহমদ, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জাতীয় ছাত্রসমাজের (পার্থ) প্রতিনিধি জেলা আহ্বায়ক আবদাল হোসাইন, সদস্য সচিব সাজিদুর রহমান, খেলাফল ছাত্র মজলিশের জেলা প্রশিক্ষণ সম্পাদক মাজহারুল ইসলাম।

সভায় পতিত আওয়ামী সরকারের সকল ষড়যন্ত্র প্রতিরোধ করতে ঐক্যবদ্ধভাবে মৌলভীবাজার জেলার ছাত্রসমাজ মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়া হয়। সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এতে একমত পোষণ করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি