মৌলভীবাজারে ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রে ফ তা র
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রে ফ তা র

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ১১:৩৭:৩৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় খলিলপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২৫ নভেম্বর) সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ ঐ আসামীকে গ্রেফতার করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা বিস্ফোরক মামলার এক আসামী খলিলপুর ইউপিধীন কেশবচর এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিক শেরপুর ফাঁড়ি পুলিশের একটি দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী সদর উপজেলার কেশবচর এলাকার মৃত আব্দুল হাফিজের পুত্র খলিলপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমকে (৪৮) গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন- গ্রেফতারকৃত আসামীকে সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার আসামীকে যথাযথ প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি